অধিবেশন ৪: একজন সেবা প্রদানকারীর কি কি ব্যক্তিগত এবং পেশাগত বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এবং কেন

অধিবেশন-৪ : একজন সেবা প্রদানকারীর ব্যক্তিগত এবং পেশাগত বৈশিষ্ট্য

অধিবেশনের উদ্দেশ্য :
এই সেশন শেষে আপনি জানতে পারবেন-
১. একজন সেবা প্রদানকারীর কি কি ধরণের ব্যক্তিগত এবং পেশাগত বৈশিষ্ট্য থাকা প্রয়োজন
২. জানার পরে আপনার করনীয় কি হতে পারে তা অনুধাবন করতে পারবেন।

নিরিবিলি কিছু সময় ভাবতে পারেন, “আপনার জীবনের আপন একজন ব্যক্তির কথা, যার কাছে গেলে সহজেই আপনার মনের কথাগুলো বলতে পারেন এবং এক ধরণের শান্তি অনুভূত হয়। ভাবুনতো তার সাথে আপনার সম্পর্ক কি এবং তার কি কি বিশেষ গুণ থাকার কারণে তাকে আপনার ভালো লাগে?”
সাধারণত দেখা যায় সম্পর্কের দিক থেকে তারা হতে পারে :

বন্ধু, মা, বাবা, বোন, ভাই, স্বামী/স্ত্রী, মেয়ে/ছেলে
মামী, খালা, সুপারভাইজার, ফুফু, শাশুড়ি, প্রতিবেশী ইমাম অন্যান্যরা

আপন হওয়ার জন্য সম্পর্কের গুরুত্ব অনেক, তবে তার থেকেও বেশী প্রয়োজন সেই ব্যক্তির বৈশিষ্ট্য বা গুণগুলো বোঝার চেষ্টা করা, যার জন্য আপনি তার প্রতি সহজ হতে পারেন নিমিশেই। বিভিন্ন প্রশিক্ষণ সেশন থেকে সাহায্য প্রদানকারীদের বৈশিষ্ট্য বা গুণ হিসেবে পাওয়া একটি তালিকা উদাহরণ হিসেবে নীচে দেওয়া হলো। আপনি সেগুলোর সাথে নিজের অভিজ্ঞতা মিলিয়ে নিতে পারেন।

তবে মনে রাখতে হবে, এই তালিকার বাইরেও আরো অনেক বৈশিষ্ট্য আছে যা একজন সাহায্য প্রদানকারীর থাকতে পারে।
একজন সেবা প্রদানকারীর ব্যক্তিগত বৈশিষ্ট্য

– ধৈর্য্য সহকারে, মন দিয়ে কথা শোনা
– শুনতে শুনতে রেগে যায় না বা তাৎক্ষনিক প্রতিক্রিয়া করে না
– গুরুত্ব দেয়, সময় দেয় এবং দোষ ধরে না
– বিভিন্ন ধরণের ব্যাখ্যা বিশ্লেষণ করে কি ঘটেছে তা বুঝতে সাহায্য করা
– কথার মাঝে থামিয়ে না দিয়ে পুরোটা শোনা
– পক্ষপাতিত্ব না করে যেটা সঠিক সে বিষয়ের উপর জোর দেয়া, নিরপেক্ষ থাকা
– গুরুত্বপূর্ণ নয় তারপরও সব কথা শোনা
– সমস্যা বোঝার চেষ্টা করা এবং কোন গ্যাপ বা ভুল থাকলে তা ধরতে পারা
– জেন্ডার সংবেদনশীল
– মজা করা
– কথা বলার পরিবেশ তৈরি করে দিতে পারা
– পছন্দ-অপছন্দ বুঝে যিনি পাশে থাকেন
– নৈতিকতার দিক থেকে উন্নত
– অপেক্ষা করা এবং আদরে আগলে রাখা
– দিনে একবার অন্তত খোঁজ নেয়া, কেমন আছি ড় সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে বরং ২/৩ টা পথ দেখিয়ে দেয়া
– সমানুভূতিশীল
– অনেক বেশী আন্তরিক
– পারস্পরিক বোঝাপড়া থাকা
– সাহসী, মনোবল সম্পন্ন, সহযোগী, অভিজ্ঞ, মমতাময়ী, বাস্তববাদী, স্পষ্টবাদী
– সৎ পরামর্শ দেয়া
– ভুল করেছে জেনেও, বিচার না করা খোলামেলা আলোচনা করার পরিবেশ তৈরি করা
– বিশ্বস্থতার সাথে শেয়ার করা কথাগুলো গোপন রাখা
– স্বতস্ফূর্ত থাকা এবং সহজেই উদ্বুদ্ধ করতে পারা
– অবহেলা বা উপেক্ষা না করা
– বিবেচনা করা, ছাড় দেওয়ার মানসিকতা সম্পন্ন এবং নমনীয়
– অহেতুক অজুহাত না দেখা
– মন খারাপ থাকলে বুঝতে পারা এবং মন ভালো করার ব্যবস্থা করা
– জীবনের ব্যক্তিগত গোপন কথা নির্ভয়ে বলতে পারার পরিবেশ তৈরি করে দেয়া

সাধারণত দেখাযায় যে, আমরাএমনকাউকে জীবনে আদর্শ হিসেবেগ্রহণকরিযার গুণাবলীতাকেঅন্য ব্যক্তি থেকে আলাদা করে দেয়। যেমন- মডেল ব্যক্তিটি হতে পারেন খুব আন্তরিক, যত্নশীল কিংবা আস্থাশীল, যার সঙ্গে মন খুলে কথা বলা যায়। একই ভাবেআমরাযখন সেবাপ্রদানকারীহিসাবেকাজ করি তখন আমাদের কাছেও অন্যরা এইরকমপ্রত্যাশাকরে থাকে। এক্ষেত্রে সেবাপ্রদানকারী হিসেবে আপনি আপনার নিজস্ব গুণাবলীগুলোর দিকে আরো বেশি সচেষ্ট থাকতেপারেন।